ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে নিরাপত্তার স্বার্থে দ্রুততম সময়ে সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপনের জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ‘সিসি ক্যামেরা চাই!’ শিরোনামে হলের মূল গেটের প্রবেশপথের পাশে একটি বড় ব্যানার টাঙানো হয়েছে। ব্যানারে উল্লেখ করা হয়, "মাস্টারদা সূর্য সেন হলের শিক্ষার্থীদের প্রাণের দাবি - দ্রুততম সময়ে সম্পূর্ণ হল সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য হল প্রশাসনের নিকট অনুরোধ করছি"। মাস্টারদা সূর্য সেন হল সংসদের কার্যনির্বাহী সদস্য মোঃ সাইয়েদুজ্জামান নূর আলভী সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই আবেদন প্রকাশ করেন। হলের শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, চুরি রোধ এবং হলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুরো হল প্রাঙ্গণকে সিসিটিভি নজরদারির আওতায় আনা অত্যন্ত জরুরি। তারা অতি দ্রুত হল প্রশাসনকে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সূর্য সেন হলে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিতে ব্যানার টাঙালেন সাধারণ শিক্ষার্থীরা,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে নিরাপত্তার স্বার্থে দ্রুততম সময়ে সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপনের জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ‘সিসি ক্যামেরা চাই!’ শিরোনামে হলের মূল গেটের
ঢা
Tanisa Tanvi Ayshi
প্রকাশিত ৫ অক্টোবর, ২০২৬