ঢাকা - অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রাকটিক্যাল স্কিল, সিভি রাইটিং, নেটওয়ার্কিং ও ইন্টারভিউ প্রস্তুতির পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক ফর ইনোভেশন, ট্যালেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (DUNITE) আয়োজন করতে যাচ্ছে তাদের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার ফ্ল্যাগশিপ প্রোগাম CRACKD: Job & Flagship Internship Mentorship Program। বহুজাতিক প্রতিষ্ঠান (MNC), এনজিও এবং ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার গড়ার সঠিক ফ্রেমওয়ার্ক তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। ১৬ অক্টোবর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া এই অনলাইন প্রোগ্রামে থাকছে অভিজ্ঞ মেন্টরদের সরাসরি নির্দেশনা ও রিয়েল লাইফ কেস স্টাডি। প্রোগ্রাম সূচি ও মেন্টরদের তথ্য অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটের (Google Meet) মাধ্যমে অনুষ্ঠিত হবে মোট ৫টি সেশন। প্রতিটি সেশনের ব্যাপ্তি ৯০ মিনিট। সেশন ১: নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশন • তারিখ: ১৬ অক্টোবর, ২০২৬ •বিষয়বস্তু: পেশাদার সংযোগ তৈরি, লিংকডইন প্রফেশনাল পজিশনিং, প্রফেশনাল মেসেজিং টেকনিক এবং পার্সোনাল পিচ তৈরি। •মেন্টর: আরিফ জাহান শান্ত, টেরিটরি এক্সিকিউটিভ (JTI), প্রাক্তন বি-নেক্সট ইন্টার্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। সেশন ২: ক্রাফট ইউর সিভি ফর এমএনসি (MNCs) •তারিখ: ১৭ অক্টোবর, ২০২৬ •বিষয়বস্তু: রিক্রুটারদের সিভি মূল্যায়নের ধরণ, এটিএস-ফ্রেন্ডলি (ATS-Friendly) সিভি তৈরি, অর্জনের ভিত্তিতে সিভি লিখন (Achievement-Based Writing) এবং সিভি ইমপ্রুভমেন্ট স্ট্র্যাটেজি। •মেন্টর: শাহনাজ আজমি ফাতেহা, এইচআর এক্সিকিউটিভ (এডটকো বাংলাদেশ - অ্যাক্সিয়াটা গ্রুপ, মালয়েশিয়া); পূর্বে মেটলাইফ, ইউনিলিভার এবং বাংলালিংক-এ এইচআর সম্পর্কিত দায়িত্বে কর্মরত ছিলেন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস (MIS) বিভাগের শিক্ষার্থী। সেশন ৩: ক্র্যাক ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) •তারিখ: ২৩ অক্টোবর, ২০২৬ •বিষয়বস্তু: এফজিডি (FGD) মূল্যায়নের মানদণ্ড, নেতৃত্ব ও বিশ্লেষণাত্মক দক্ষতার বিকাশ, কার্যকরভাবে আলোচনা পরিচালনা ও মক এফজিডি প্র্যাকটিস। •মেন্টর: আরিফ জাহান শান্ত (টেরিটরি এক্সিকিউটিভ, JTI)। সেশন ৪: ক্র্যাক এনি ইন্টারভিউ •তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬ • বিষয়বস্তু: গুছিয়ে উত্তর প্রদানের ফ্রেমওয়ার্ক, আকর্ষণীয় আত্মপরিচয় ও স্টোরিটেলিং, স্টার (STAR) ফ্রেমওয়ার্ক ব্যবহার এবং কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল। •মেন্টর: শাহনাজ আজমি ফাতেহা (এইচআর এক্সিকিউটিভ, এডটকো বাংলাদেশ)। সেশন ৫: ক্র্যাক ডেভেলপমেন্ট জবস •তারিখ: ৩০ অক্টোবর, ২০২৬ • বিষয়বস্তু: এনজিও, আইএনজিও এবং ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ারের সুযোগ, জব রিকোয়ারমেন্ট অনুধাবন এবং কম্পিটেন্সি-বেসড সিভি ও ইন্টারভিউ প্রস্তুতি। • মেন্টর: সাবরিনা রহমান সুচি, ইয়ং প্রফেশনাল (ব্র্যাক) এবং প্রাক্তন ব্র্যাক ব্রিজ ইন্টার্ন। অংশগ্রহণকারীদের জন্য সুবিধাসমূহ অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থী পাবেন: •গুগল মিটে সরাসরি ৫টি লাইভ ইন্টারঅ্যাক্টিভ সেশন। • সেশন স্লাইড ও ক্যারিয়ার রিসোর্স। •সেশনের ফুল রেকর্ডিং। •মেন্টরদের সাথে সরাসরি যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ সাপোর্ট কমিউনিটি। •অংশগ্রহণমূলক সার্টিফিকেট। আয়োজক ও পার্টনারসমূহ •আয়োজক: ঢাকা বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক ফর ইনোভেশন, ট্যালেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (DUNITE) • ট্যালেন্ট পার্টনার: Talenthic • ক্রিয়েটিভ পার্টনার: Inkname Studio •এডুকেশন পার্টনার: Testmitro, NIMOS •মিডিয়া পার্টনার: Jhalmuri, Infogram রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও ফি আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১০ অক্টোবর, ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি ক্যাটাগরি ফি পরিমাণ ডুনাইট (DUNITE) সদস্য ফ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী/গ্র্যাজুয়েট ১৫০ টাকা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২৫০ টাকা পেমেন্ট বিবরণী (Send Money) • বিকাশ (bKash): 01721028484 • নগদ (Nagad): 01960844226 পেমেন্ট সম্পন্ন করার পর ট্রানজেকশন আইডি (Transaction ID) সংরক্ষণ করে নিচের লিংকে গিয়ে ফর্ম পূরণ করতে হবে: •রেজিস্ট্রেশন লিংক: https://crackd.fillout.com/t/4wTzozPdtqus
শিক্ষার্থীদের কর্পোরেট ও ক্যারিয়ার উপযোগী করতে ‘ডুনাইট’ নিয়ে এলো ফ্ল্যাগশিপ মেন্টরশিপ প্রোগ্রাম ‘CRACKD’
ঢাকা - অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রাকটিক্যাল স্কিল, সিভি রাইটিং, নেটওয়ার্কিং ও ইন্টারভিউ প্রস্তুতির পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক ফর ইনোভেশন, ট্যালেন্ট
ঢা
Tasneem Humaira
প্রকাশিত ৯ অক্টোবর, ২০২৬