ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে আয়োজিত ‘Public Administration Super Cup-2026’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫২তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এবারের ‘Public Administration Super Cup 2026’। টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে ছিলো Dhaka Young, JCI Dhaka Sparks এবং JCI Dhaka North।

তিন দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। টুর্নামেন্টে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি ও সমর্থনে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় ৫১তম ব্যাচ। এর মধ্য দিয়ে ‘Public Administration Super Cup-2026’-এর প্রথম সারির সাফল্য অর্জন করে তারা

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, দলগত চেতনা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার ক্ষেত্রেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চ্যাম্পিয়ন হওয়ার পর ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী ব্যাচগুলোর প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশও ছিল উল্লেখযোগ্য।