বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আগামী ১১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে কাউন্সেলিং সেবার আয়োজন করা হয়েছে।
আয়োজিত এ সেবা সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এ সময় টিএসসি চত্বরে আগ্রহীরা কাউন্সেলিং সেবা গ্রহণ করতে পারবেন।
মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় মানসিক সহায়তা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।