ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে ‘বিন্দু’ শীর্ষক চারুকলা ভর্তি সহায়ক কর্মশালা ২০২৬ আয়োজন করা হয়েছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৩১তম ব্যাচের শিক্ষার্থীদের পরিচালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে ।
আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, চারুকলা অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রস্তুতিতে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার ক্লাস ও ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হবে।
চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিবছরই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় এবারের আয়োজন হিসেবে ‘বিন্দু’ কর্মশালার উদ্যোগ নিয়েছে অনুষদের ৩১তম ব্যাচের শিক্ষার্থীরা।
কর্মশালায় অংশগ্রহণ ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আয়োজকদের সঙ্গে যোগাযোগের সুযোগ রাখা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে চারুকলা অনুষদে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কর্মশালায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।