ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের সামনে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে ক্যাম্পাসের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেন ওই ব্যক্তি। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা তাকে আটক করেন। এ সময় তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে জানা গেছে। পরবর্তীতে আটক ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।