**ঢাকা** - ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন 'শান্তি ও সংঘাত অধ্যয়ন বিভাগ' (Department of Peace and Conflict Studies)-এ 'প্রফেশনাল মাস্টার্স ইন পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস' (PMPCHR) প্রোগ্রামের ৭ম ব্যাচে (স্প্রিং ২০২৭ সেশন) ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। ৭ অক্টোবর ২০২৬ থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
**প্রোগ্রাম সম্পর্কিত তথ্য**
পেশাজীবীদের দক্ষতার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রণীত ১৮ মাস মেয়াদী (৩ সেমিস্টার) এই কোর্সটি ৪৮ ক্রেডিট বিশিষ্ট। এতে মোট ১২টি কোর্স অন্তর্ভুক্ত রয়েছে, যেমন—শান্তি ও সংঘাত, মানবাধিকার, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবিরোধী ব্যবস্থা, সুশাসন ও উন্নয়ন, পরিবেশ, অভিবাসন ও শরণার্থী বিষয়াবলী, সাংগঠনিক দ্বন্দ্ব ব্যবস্থাপনা এবং গবেষণা থিসিস/মনোগ্রাফ ইত্যাদি।
পেশাজীবীদের সুবিধার্থে এই কোর্সের ক্লাসসমূহ সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ও শনিবার বিকেল ৩:০০টা থেকে রাত ৮:০০টা) অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০% ক্লাস অনলাইনে সম্পন্ন করার সুযোগ থাকবে।
**যারা আবেদন করতে পারবেন**
সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কূটনৈতিক মিশন, এনজিও, উন্নয়ন খাত, সিভিল সার্ভিস, আইন পেশা এবং গবেষণা সংস্থায় কর্মরত পেশাজীবী ও গ্র্যাজুয়েটরা এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।
**আবেদনের যোগ্যতা**
- যে কোনো বিষয়ে ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪.০০ স্কেলে) বা দ্বিতীয় বিভাগসহ স্নাতক (অনার্স) বা সমমানের ডিগ্রি।
- এসএসসি, এইচএসসি বা স্নাতক পর্যায়ে কোনো ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়।
**গুরুত্বপূর্ন সময়সূচি ও ভর্তি পরীক্ষা**
- **আবেদন শুরুর তারিখ:** ০৭ অক্টোবর ২০২৬
- **আবেদনের শেষ তারিখ: **২৬ নভেম্বর ২০২৬
- **ভর্তি পরীক্ষা:** ০৪ ডিসেম্বর ২০২৬
- **ফলাফল প্রকাশ: **০৫ ডিসেম্বর ২০২৬
- **ভর্তির সময়সীমা: **০৬ – ০৮ ডিসেম্বর ২০২৬
- **ক্লাস শুরু: **১৫ জানুয়ারি ২০২৭
**নোট**: ভর্তি পরীক্ষায় বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়ের উপর মূল্যায়ন করাহবে।
**আবেদন প্রক্রিয়া ও ফি**
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফর্ম ফি বাবদ ক্যাশ-আউট চার্জসহ মোট ১,৫৩০/- টাকা নির্ধারিত পেমেন্ট মেথড অনুসরণ করে পরিশোধ করতে হবে।
**অনলাইন আবেদন লিংক: **[https://forms.gle/eSUhJGKjUp6AsjtCA](https://forms.gle/eSUhJGKjUp6AsjtCA)
**যোগাযোগ**** ও অন্যান্য তথ্য**
যে কোনো তথ্য ও সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন:
- কক্ষ নম্বর: ১০০২ (১০ম তলা), সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। - মোবাইল / হোয়াটসঅ্যাপ: ০১৭১৯-২১২২৮১, ০১৭১২-৫১১৭৬৩
- ই-মেইল: pmpchr@du.ac.bd
- অফিসিয়াল ওয়েবসাইট: [du.ac.bd/body/PCE](https://du.ac.bd/body/PCE)
- ফেসবুক পেজ: [facebook.com/du.pmpchr](https://www.facebook.com/du.pmpchr) / [facebook.com/pacsdu869](https://www.facebook.com/pacsdu869)